২৮ মার্চ ২০২৬

বোয়ালখালীতে শুরু হচ্ছে এম.পি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট-২১। 

আগামী ২২ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এম পি। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি দল চারটি গ্রুপে অংশ নিয়েছে।

এ উপলক্ষে রবিবার (১০জানুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী প্রতি দলের প্রতিনিধিদের খেলার বাইলজ সর্ম্পকে অবহিতকরণ, লটারীর মাধ্যমে গ্রুপ নির্ধারণ, ফিকচার প্রণয়ন ও রেফারির বিফ্রিং করা হয়।

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের মহাসচিব এস.এম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক মো. লোকমান চৌধুরী, সদস্য সচিব সেকান্দর আলম বাবর, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, মো. আবদুল মান্নান মোনাফ, হেলাল উদ্দিন টিপু, সাবেক ফুটবলার আলী আকবর, জসিম উদ্দিন, পংকজ চন্দ, কার্তিক শীল প্রমুখ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ