২১ মার্চ ২০২৬

বোয়ালখালীতে সাংসদ মোছলেম উদ্দীনের উদ্যোগে চারা বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি »

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী বনায়নের লক্ষ্যে চারা গাছ উত্তোলন শীর্ষক প্রকল্পের আওতায় বোয়ালখালীতে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম রেঞ্জের পটিয়া বনবিভাগের সহায়তায় বরাদ্দকৃত ফলদ-বনজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ পটিয়া বনবিভাগ সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদের জন্য বরাদ্দকৃত ৫ হাজার চারা গাছ সাংসদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী গ্রহণ করেন।

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আওয়ামীগ নেতা রনজিত সেন, বোয়ালখালী পৌরসভা আওয়ামলীগের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন ও বনবিভাগের আজম খান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন