১৮ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ৭৪ রোহিঙ্গা শরণার্থী আটক

বাংলাধারা প্রতিবেদন»

বোয়ালখালীতে ৭৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ  করতে আসা ৭৪ জন মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে  উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ (র.) মাজার গেট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে তাদের আটক করা হয়েছে।

কম মজুরিতে লেবু বাগানসহ কৃষিজমিতে কাজ করানোর জন্য দালালদের মাধ্যমে রোহিঙ্গাদের বোয়ালখালীতে আনা হয়েছে বলে জানা গেছে ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলাধারাকে বলেন, ‘আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।‘

তিনি জানান, এর আগে গত ২৬ জুন রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন