২৬ মার্চ ২০২৬

বোয়ালখালীর সাত ইউপিতে নৌকা ৬, স্বতন্ত্র ১ বিজয়ী

বোয়ালখালী প্রতিনিধি»

বোয়ালখালীতে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন ৬টিতে ও স্বতন্ত্র প্রার্থী ১টিতে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, শাকপুরা ইউপিতে আবদুল মান্নান মোনাফ (নৌকা) পেয়েছেন ৭০৬৩৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন সোহেল ( আনারস) পেয়েছেন ৫১৪২। সারোয়াতলীতে বেলাল হোসেন (নৌকা), পেয়েছেন ১০৩৭৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ এস এম ইউছুপ চৌধুরী পেয়েছেন (আনারস) ১৮৫৬। পোপাদিয়া ইউপিতে এসএম জসিম উদ্দিন (নৌকা), পেয়েছেন ৯০৮৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাবু দাশ ( টেলিফোন) পেয়েছেন ২২৩৮। চরণদ্বীপে মো.শামসুল আলম (নৌকা), পেয়েছেন ৪৫১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল আমিন খান ( আনারস) পেয়েছেন ৩২২৭। শ্রীপুর-খরণদ্বীপে মোহাম্মদ মোকারম (নৌকা), ৮০০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জমির উদ্দিন ( আনারস) পেয়েছেন ৩২১২। আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ৫৫১০,নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) অনুপম বড়ুয়া (কাস্তে ) পেয়েছেন ৯৪০ ও আহলা করলডেঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. হামিদুল হক (আনারস) ৬০০৮ নিকটতম প্রতিদ্বন্দ্বী মনছুর আহমদ (নৌকা) ৩৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাত ইউপিতে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বুধবার দিনভর আহলা করলডেঙ্গা, শাকপুরা এবং চরণদ্বীপ ইউনিয়নে নির্বাচনী সহিংসতা, গাড়ি ভাঙচুর ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন