২১ মার্চ ২০২৬

বোর্ডের আয়ের ভাগ দাবি ক্রিকেটারদের

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশের ক্রিকেটাররা গত সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন। মঙ্গলবার তার প্রেক্ষিতে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলন করে ‘হার্ডলাইনে’ যান তারা। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নেওয়া হবে। তারা আলোচনায় আসুক। তবে ক্রিকেটাররা বুধবার আবার নতুন করে ১৩ দফা দাবি দিয়েছেন।

আগের দাবির সঙ্গে যু্ক্ত করেছেন নতুন দুটি দাবি। তার একটি হলো বোর্ডের আয়ের ভাগ দিতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশের ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দফা উত্থাপন করেন। সেখানে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভারত এবং অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে ধোনি ক্রিকেট বোর্ড হওয়া সুযোগ আছে। যে ক্রিকেটারদের ঘামে এই রাজস্ব তা ক্রিকেটারদের ভাগ দিতে হবে।

বাংলাদেশ নারী ক্রিকেটারদের ক্যারিয়ারের নিশ্চিয়তা তৈরি করতে হবে। তারা অনেকে ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলতে আসেন। অনেক বাধা অতিক্রম করতে হয় তাদের। নারী ক্রিকেটারদের অর্থনৈতিক বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের জন্য ওয়েলফেরার ফান্ড গঠন করতে হবে। তাদের সম্মানের বিষয়টি দেখতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন