বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুজিব গণির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি কাঁচা বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্থরা হলেন- রেজাউল করিম, মনির আহমদ, হারুন বাচা, ফয়জুল হক ও আবদুর শক্কুর।
বাংলাধারা/এফএস/টিএম












