বোয়ালখালী প্রতিনিধি »
আর্তমানবতার সেবায় ব্রতচারী নব প্রতিষ্ঠিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আলহাজ্ব এম এ হাশেম ফাউন্ডশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি।
এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা এম এ হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে অনুা্ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ এমপি।
বিশষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম শফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার, জাহঙ্গীর আলম, সেকান্দর আলম বাবর, ছাত্রলীগ সণাপতি আব্দুল মান্নান মোনাফ, ডা. মেজবাহ উদ্দিন সবুজ, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, মো. ইব্রাহীম, মঈনুদ্দিন বাদল, মো. পারভেজ, আবু ছিদ্দিক তালুকদার, মো. সরোয়ার, রাশেল তালুকদার, মো. সাজিব, আব্দুল আলী, মহিলা নেত্রী রেবেকা সুলতানা মণি ও সাইফুল ইসলাম।
বাংলাধারা/এফএস/এএ












