বোয়ালখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে ৩৭০জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ কৃষকদের হাতে প্রণোদনার এ বীজ ও সার তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।
কৃষি প্রণোদনা হিসেবে ভূট্টা, সরিষা, চিনা বাদাম, সূর্যমূখী, খেসারী ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সার ও বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
তিনি বলেন, কধুরখীল ইউনিয়নে ৩৫, পশ্চিম গোমদন্ডী ইউনিয়নে ২৫, পৌরসভায় ৫৫, শাকপুরা ইউনিয়নে ৩০, সারোয়াতলি ইউনয়নে ৪০, পোপাদিয়া ইউনিয়নে ৩৫, চরণদ্বীপ ইউনিয়নে ৩০, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে ৪০, আমুচিয় ৪০ ও কড়লডেঙ্গা ইউনিয়নে ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদন দেয়া হয়েছে ।
বাংলাধারা/এফএস












