১৪ মার্চ ২০২৬

বোয়ালখালীতে গীতা পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

গত ৩ সেপ্টেম্বর বোয়ালখালী শীল পাড়া শ্রী শ্রী গণেশ চতুর্থী পূজো উদযাপন কমিটি উদ্যোগে ছনদন্ডী শীল পাড়ায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মসন্মেলন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সুযোগ্য অর্থ সম্পাদক বাবু রুপন ধর মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি।

শিক্ষক সত্যপ্রিয় শীলের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, বীর মুক্তযোদ্ধা জনাব এস.এম. সেলিম। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাঃ প্রভাষ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি উজ্জ্বল শুক্ল দাশ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু সরোজ চৌধুরী, লোকনাথ সেবক সংঘ বোয়ালখালী উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক বাবু রানু মজুমদার, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য বীর মুক্তিযোদ্বা জনাব আব্দুর শুক্কুর চৌধুরী, ছনদন্ডী শীল পাড়া গণেশ পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু সাধন শীল, বাবু বনমালী শীল, বাবু বাদল শীল।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ