১৩ মার্চ ২০২৬

বোয়ালখালীতে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ৬

বোয়ালখালী প্রতিনিধি»

বোয়ালখালী উপজেলায় এক পাগলা কুকুরের কামড় ও আঁচড়ে ৩ নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সরোয়াতলীর কুলছুমা বেগম (৫০), ছখিনা বেগম (৩৫), রাবেয়া বেগম (৬০), মো. কাশেম (৪০), মো. বাচা (৬৫) ও পূর্ব শাকপুরার তরুণ দে (৬৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড় ও আঁচড় দিতে থাকে। দুপুরের দিকে এলাকবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ