১৭ মার্চ ২০২৬

বোয়ালখালীতে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

বোয়ালখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বোয়ালখালীতে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছেেন জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিস।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার মো: মোরশেদ আলম জেসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার।

৭৪১/৫১ চকবাজার শাখার ইনচার্জ এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো: জহুরুল ইসলাম জহুর। পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এম এস আলম, আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন ও জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় বোয়ালখালীর উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের সাধারপাড়া গ্রামের রাজা মিয়ার পুত্র মরহুম মো: জাহিদুল আলমের স্ত্রী রেহেনা আক্তারের হাতে ৫ লক্ষ ২৯ হাজার ৮শত টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

মোরশেদ আলম জেসী জানান, বীমাটির মেয়াদ ছিল ১৮ বছর। ১৫ বছর বীমা চলাকালীন সময়ে ২ দফায় ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। জাহিদুল আলমের মৃত্যুতে ৫ লক্ষ ২৯ হাজার ৮ শত টাকার চেক তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন