বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে সরকারি রাস্তা দখলের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুই শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত এ স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা অশোক দস্তিদার।
জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার বহদ্দার পাড়া মৌলভি সাহবের বাড়ির মৃত কাজী মো. জাকারিয়ার ছেলে কাজী আবুল ফারহ (৬২), কাজী মো. নজরুল ইসলাম কন্ট্রাক্টর (৬০), কাজী আনোয়ার কবির (৫৮), কাজী আনোয়ার করিম ( ৫৬) ও মৃত কাজী আনোয়ারুল আজিমের ছেলে কাজী জোনাত মোস্তফাসহ বহিরাগত লোকজন নিয়ে ওই এলকার মৌলভি সাহেবের বাড়ির সামনে সরকারি রাস্তা রাতের অন্ধকারে ঘেরাবেড়া দিয়ে দখল করতে গেলে এলাকাবাসী বাঁধা দেন। বাঁধা অমান্য করে সরকারি রাস্তা জোপূর্বক দখল করায় এলাকাবাসী ক্ষুদ্ধ উঠেছে।
স্থানীয় মো. মোস্তফা সরোয়ার রিয়াদ জানান, আরএস সিট অনুযায়ী সরকারি এ রাস্তার প্রস্ত ১৩-১৬ ফুট। বর্তমানে ৭.৫ ফুটে ইটের রাস্তা ব্যবহৃত হচ্ছে। এরাস্তার ৫৩২ মিটার দৈর্ঘে ২.৫ মিটার আরসিসি ঢালাইসহ মোট ১০ ফুট প্রশস্ত করণের জন্য স্থানীয় সরকার প্রকৌশলি অধিদপ্তর কর্তৃক গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়ে) প্রাক্কালন অনুমোদন লাভ করেছে। দুর্বৃত্তদের রাস্তা দখলের কারণে সরকারি রাস্তার প্রসস্থকরণের কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনিসহ অনেকেই।
অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. রফিক সওদাগর, নুরুল হোসাইন, মো. কাউসার ইসলাম, নছির আহম্মদ, ফজল কাদের, মো. হোসেন, আব্দুল হামিদ, মো. রাশেদ নুরুল ইসলাম কালুসহ অরো অনেকেই।
বাংলাধারা/এফএস/এএ












