৫ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ১৪টি বসত ঘর পুড়ে ছাই

বোয়ালখালী প্রতিনিধি  »

বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে পুড়ে গেছে ১৪ বসতঘর।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে পশ্চিম কধুরখীল রহিমবক্স মাঝির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল আবেদীন জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ১৪টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন