১৪ মার্চ ২০২৬

বোয়ালখালীর খালে মিলল অটোরিকশা চালকের লাশ

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে মো. জাবেদ হোসেন (৩৩) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জাবেদ উপজেলা চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাড়িতে ইফতার করে সন্ধ্যায় জাবেদ গাড়ি নিয়ে বের হন। খালে জাবেদের লাশ পাওয়া গেলেও গাড়ির হদিস মেলেনি।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লাশের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ