বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের চাচা চরখিদিরপুর নিবাসী, সমাজ সেবক মো. নুরুল আমিন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭ টার সময় বোয়ালখালীর চরখিদিরপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ কন্যা, পুত্রবধু নাতি-নাতনিসহ অসংখ্য অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদে আছর স্থানীয় বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।












