২৮ মার্চ ২০২৬

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, স্কুলছাত্রের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাজ্জাদ জিসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জিসান উত্তর কালিয়াইশ আবদুল বারী সওদাগরের বাড়ির মরহুম মনসুর আলীর ছেলে। সে উত্তর সাতকানিয়া আলি আহমেদ প্রানহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ফারাবি ইশমাম জানান, জিসান ঘটনারদিন রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। এসময় ব্যাডমিন্টন কোর্টে বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর জিসানকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ