৩১ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা: তিন তদন্ত কমিটি গঠন

বাংলাধারা ডেস্ক »

দুটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সংঘটিত ট্রেন দুর্ঘটনার কারণ নির্ণয়ে মঙ্গলবার সকালে এ তিন তদন্ত কমিটি গঠন করা হয়।

রেলওয়ের পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।

চার সদস্যের অপর কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন