বাংলাধারা প্রতিবেদন »
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মন্ত্রী তাঁর ফেসবুক পেইজে দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুক পেইজে লেখেন, ‘”গভীর শোকাহত”
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি…শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছি…আমিন”
উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুর্ঘটনায় দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












