বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন ব্রীজঘাটা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের সদস্যরা।
বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটার দিকে গোয়েন্দা পরিদর্শক দেবপ্রিয় দাশের নেতৃত্বে একটি দল ব্রীজঘাটা এলাকায় অভিযান চালিয়ে মঞ্জুরুল আলম (৩৪) নামক ওই যুবককে আটক করে। এসময় তরি কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয়া গোয়েন্দা উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ জানান, মঞ্জুরুল আলমের বাড়ি চন্দনাইশ। সে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নগরীতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে কোতোয়ালী খানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জনিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম












