মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার দক্ষিণ বাজারে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বড়তাকিয়া দক্ষিণ বাজারের হাজ্বী কামাল উদ্দিনের তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে মিরসরাই ফায়ার সার্ভিস।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার ইমাম হোসেন পাটোয়ারী জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই৷ আগুন কিভাবে লেগেছে তা এখনও বলা যাচ্ছে না৷ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে৷
বাংলাধারা/এফএস/এআই












