৩১ মার্চ ২০২৬

ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা

বাংলাধারা ডেস্ক »

বিশ্বকাপের পরই বিরাট কোহলির জায়গায় বসতে যাচ্ছেন ওপেনার রোহিত শর্মা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়ে দেখা যাবে বিধ্বংসী এই ওপেনারকে। সেটা অবশ্য স্থায়ীভাবে নয়, আগেও যেমন সাময়িক নেতৃত্ব দিয়েছেন রোহিত, এবারও তাই।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিসিসিআইয়ের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বিশ্বকাপের পরে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন ভারতের ক্রিকেটাররা। চলতি মাসের ১৭-১৮ তারিখে মুম্বাইতে নির্বাচকরা ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা করবেন।

সূত্রের খবর, সেই সফরের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহ, শামি, চাহাল সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে।

বাংলাধারা/এফএস/এমআর/আর

আরও পড়ুন