২৭ মার্চ ২০২৬

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক»

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত সরকার।

এর আগে ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি।

রোববার (২৯ আগস্ট) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে নির্দেশনাটি জারি করা হয়। যদিও আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।

নির্ধারিত এই সময়ের মধ্যে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা অব্যাহত থাকবে।

দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, মালদ্বীপ, জার্মানি, ফ্রান্স, ভুটান ও কাতার।

এদিকে বায়োবাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হল এই পরিষেবা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন