১৯ মার্চ ২০২৬

ভারত থেকে কেনা চালের তৃতীয় চালান এলো চট্টগ্রামে

বাংলাধারা প্রতিবেদন  »

ভারত থেকে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার কেজি এবং সরকার টু সরকার চুক্তি (জিটুজি) মাধ্যমে দেড় লাখ টন অর্থাৎ প্রায় সাড়ে ৪ লাখ টন চাল আনতে যাচ্ছে সরকার।

জানা যায়, আন্তর্জাতিকভাবে মোট সাতটি টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। ওই টেন্ডারের আলোকে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে ৩০ হাজার কেজি চাল পৌঁছে গেছে। বাকি চাল আসার পর্যায়ে রয়েছে। আমদানি করা চালের মধ্যে ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার কথা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নগদ ক্রয় চুক্তি (প্যাকেজ-১) এর আওতায় ১৮ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে তৃতীয় জাহাজটি চট্টগ্রামে পৌঁছেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সহকারী রসায়নবিদ, সরবরাহকারীর প্রতিনিধি এবং সরবরাহকারী শিপিং এজেন্টের উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে চট্টগ্রাম বন্দরে চাল খালাস শুরু হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন