১৫ মার্চ ২০২৬

ভারত-নেপালে নিহতের সংখ্যা বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক»

ভারত ও নেপালে গেল কয়েক দিনের বন্যায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরও অর্ধশতাধিকের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশ দুটির সরকারি কর্মকর্তা জানিয়েছেন। খবর আলজাজিরা।

বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ভেসে যাওয়া ও ভয়াবহ ভূমিধসের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের এক কর্মকর্তা বুধবার (২০ অক্টোবর) জানান, গত কয়েকদিনের বন্যায় ৪৬ জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ ভারতের কেরালা প্রদেশের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সেখানে মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় গতকাল বুধবার নিহতের সংখ্যা ৭৭ জনে দাঁড়িয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং বলেন, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের পাঁচথর জেলায় ২৪ জন, প্রতিবেশী ইলামে ১৩ জন এবং পশ্চিম নেপালের দতিতে ১২ জন নিহত হন। অন্যরা পশ্চিম নেপালের অন্য এলাকায় মারা যান। এ ঘটনায় আরও ২২ জন আহত ও ২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

হিমালয় পর্বতের নিকটবর্তী অঞ্চলে ভূমিধসের ঝুঁকি একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওই অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এবং হিমবাহ গলতে থাকার কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা বেশি ঘটছে। জলবিদ্যুৎকেন্দ্রে নির্মাণকাজ ও বন ধ্বংসের প্রবণতাকেও এর কারণ হিসেবে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ