২৬ মার্চ ২০২৬

ভারপ্রাপ্ত মেয়রকে এইচএসসি’র ফলাফল হস্তান্তর

বাংলাধারা প্রতিবেদন»

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে করপোরেশন কার্যালয়ে ফলাফল তুলে দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।

এ সময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড পরিস্থিতি মোকাবিলা করে শিক্ষাখাত এগিয়ে যাচ্ছে। সকল পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

আরও পড়ুন