বাংলাধারা প্রতিবেদন »
অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশের উপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরো জানানো হয়, ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়া অফিসে আরো জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ চট্টগ্রামের আকাশ দুপুর পর্যন্ত কিছুটা রৌদ্রকরোজ্জল হলেও দিনশেষে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৮৩ শতাংশ।
চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৬টা বেজে ৪০ মিনিট।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












