বাংলাধারা প্রতিবেদন»
বিপুল পরিমান ভূয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামাদিসহ প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য আটক করেছ র্যাব।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার হাসেম টেলিকমের দোকানের ভিতর জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর তারিখ সন্ধ্যে সাড়ে ৭টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে প্রদীপ দাস (২৭) কে আটক করে।
আটককৃত প্রদীপ দাস পটিয়া উপজেলার আজিমপুর এলাকার মৃত কাজল দাসের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে। উক্ত দোকান তল্লাশি করে ভ‚য়া এনআইডি কার্ডসহ ভূয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে।
গ্রেফতারকৃত আসামী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












