৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটদানে জনগণকে উদ্বুদ্ধকরণে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সংগীতানুষ্ঠান

জেলা তথ্য অফিস, চট্টগ্রামের আয়োজনে ডিসি পার্কে আজ বিকেল ৫টায় বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের প্রখ্যাত সংগীতশিল্পী পলি শারমিন ও তাঁর দল দেশের গান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান, ভাণ্ডারি গান ও নির্বাচন সংক্রান্ত গান গেয়ে দর্শকদের বিনোদিত করেন। দর্শকরা হাত নেড়ে, নেচে-গেয়ে শিল্পীদের সমর্থন করেন।

অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মো. বোরহান উদ্দীন দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত জনতাকে ১২ ফেব্রুয়ারি উৎসবের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। এছাড়া তিনি গণভোটের প্রশ্নের ৪টি অংশের ব্যাখ্যা দেন এবং গণভোটে জনগণকে পছন্দমতো ভোট দেওয়ার অনুরোধ করেন।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ৫ হাজারের অধিক দর্শক-শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ