১৩ মার্চ ২০২৬

মইন উদ্দিন খান বাদলকে হারানোর এক বছর

বাংলাধারা প্রতিবেদন  »

বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি গত বছর ৭ নভেম্বর ভারতের বেঙ্গালোর দেবী শেঠীর নারায়াণ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুকে বরণ করেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে জন্ম মইন উদ্দিন খান বাদলের। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁন্দগাও) আসন থেকে মইন উদ্দিন খান বাদল ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন একাদশ জাতীয় সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে প্রয়াত সাংসদের কবর প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ শনিবার বিকেলে তাকে স্মরণ করা হবে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ জাসদ বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে বিকেল ৩টায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ।

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ত্রিদেশীয় কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে কমিটির সভায় যোগ দিতে বাদল কলকাতা যান। এর এক সপ্তাহের মাথায় অর্থাৎ ২৫ অক্টোবর চেকআপ করাতে যান বেঙ্গালুরু নারায়ণা হৃদয়ালয়ে। সেখানে এনজিওগ্রামের পরে তিনি দ্বিতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেন এবং তার নিউমোনিয়া ধরা পড়ে। তখনই তাকে আইসিইউতে রাখা হয়। পরে ৭ নভেম্বর ভোরে মারা যান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ