৭ মার্চ ২০২৬

মতিঝর্না দুর্গোৎসব নিয়ে ‘সনাতন সমাজ কল্যাণ সংঘ’র সাধারণ সভা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর লালখান বাজারস্থ মতিঝর্না শিব মন্দিরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) লালখান বাজারস্থ মতিঝর্না শিব মন্দিরে এই সাধারণ সভার আয়োজন করেন সনাতন সমাজ কল্যাণ সংঘ।

সভায় শ্রী স্বপন চৌধুরীর (বড় বাবু) সভাপতিত্ব করেন। শ্রী দীপক বসুকে (সুবল) সভাপতি, শ্রী পলাশ সেনকে (ঝন্টু) সাধারণ সম্পাদক, শ্রী জয় চৌধুরীকে সাংগঠনিক সম্পক ও শ্রী শিপন দাশকে অর্থ-সম্পাদক করে শারদীয় দূর্গোৎসব উপ-কমিটি গঠন করা হয়।

শ্রী মিন্টু সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন শ্রী সাধন সিংহ, শ্রী ননী গোপাল বিশ্বাস, শ্রী স্বপন সিংহ, শ্রী প্রদীপ লাল ঘোষ, শ্রী তপন সিংহ, সুমন দাশ, মনোরঞ্জন ঘোষ, বিপ্লব দাশ প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব স্বাস্থ্য বিধি মেনে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ