২১ অক্টোবর ২০২৬

১৫ লাখ টাকা জরিমানা

মধুবনের খাদ্যে ‘স্বাস্থ্যঝুঁকি’, অভিযানে ধরা পড়ল অনিয়মের পাহাড়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য প্রদর্শনে ব্যর্থতা এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড়ে মধুবন বেকারি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘কেক, পেস্ট্রি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। অনেক পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ বা প্রদর্শন করা হয়নি। এছাড়া খাদ্য প্রস্তুতের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হয়েছে। এসব অপরাধে মধুবন প্রতিষ্ঠানের মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নগরের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ