১৩ মার্চ ২০২৬

মধুবনের চেয়ারম্যান মো. সোলেমান আর নেই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম তথা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মধুবন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান গত বুধবার রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

চট্টগ্রামে প্রথম মিষ্টির ইন্ডাষ্ট্রি প্রতিষ্ঠা করেন আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান। সাতকানিয়া উপজেলার চিববাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি বায়তুশ শরফ দরবারের একনিষ্ট খাদেম হিসেবে পরিচিত ছিলেন। দেশের খ্যাতিমান আলেম-ওলামা ও আর্ন্তজাতিক মোফাস্সিরদের সাথে তার ঘনিষ্টতা ছিলো।

নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা ছিলেন মো. সোলেমান। তিনি নিজ গ্রাম চিববাড়ীতে বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা ও হেফজখানা, দক্ষিণ চিববাড়ী মহিলা (আলিম) মাদরাসা, আল হামেদী দারুল হুফ্ফাজ একাডেমি ও বায়তুশ শরফ আল হামেদী ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউট (কারিগরি প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা করেছেন ।

এছাড়াও তিনি নগরীর মুরাদপুর পিলখানা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আজীবন সদস্য ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতকানিয়া গ্রামের বাড়িতে বাদ এশা ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ