১৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ফ্লাইটগুলো বাতিল করা হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই, দোহার ২টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৪টি অ্যারাইভাল ফ্লাইট ও ৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো পুনরায় স্থবির হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন