বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমতুয়া এলাকায় অভিযান চালিয়ে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হালদায় গত পরশু আমরা মাছ অবমুক্ত করেছি। মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












