২৬ মার্চ ২০২৬

মসলা তৈরির কারখানায় অভিযান

বাংলাধারা প্রতিবেদন»

ভেজাল খাদ্য উৎপাদন করায় নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ছয়কে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে খাতুনগঞ্জের হামিদউল্লাহ মিয়া বাজার এলাকার একটি মসলার কারখানায় এ অভিযান চালানো হয়।এসময় ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া জব্দ করা হয়।   র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটককৃতরা হলেন- মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ সাগর, রাহাত উদ্দিন, নসু মাঝি, মোহাম্মদ শহীদ ও মুহাম্মদ খাইরুল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, খাতুনগঞ্জে বাজারের ভিতর চৌধুরী বিল্ডিং এর নীচ তলায় হলুদ, মরিচ ও ধনিয়া ভাঙ্গানো মিলের ভিতর থেকে বৃহস্পতিবার ছয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল খাদ্যসামগ্রী তৈরির কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির উপকরণ হিসেবে লাল রঙের কেমিক্যাল ৮৫০ গ্রাম, হলুদ রঙের কেমিক্যাল ৩৫০ গ্রাম, খয়েরি রঙের কেমিক্যাল ২০ গ্রাম ও ৮০০ গ্রাম কয়লা উদ্ধার করা হয়। যা বিভিন্ন ভোক্তাদের মধ্যে বিক্রয়ের জন্য সংরক্ষণ করে রেখেছিল।

আরও পড়ুন