১৪ মার্চ ২০২৬

মহাকাশের উদ্দেশ্যে আমিরাতের প্রথম নভোচারী, সাথে নিলেন কুরআন

আবদুল আলীম সাইফুল, আরব আমিরাত »

প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। মার্কিন মহাকাশ সংস্থা’র (নাসা) ঘোষণা অনুযায়ী গতকাল বুধবার ইউএই সময় বিকাল ৫ঃ৫৭ মিনিটে কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’ এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

আমিরাতের এই নভোচারী সাথে করে পবিত্র আল কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন। এছাড়া পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সাথে নিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই নভোচারী আগামী ৩ অক্টোবর সকাল ১১ঃ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন শীঘ্রই তারা মহাকাশে নভোচারী পাঠাবে। সেই ঘোষণার বাস্তবায়ন হলো।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ