খাগড়াছড়ি প্রতিনিধি»
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহালছড়ি উপজেলার ৪ ইউপিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল।
তৃণমূল থেকে উঠে পরিচ্ছন্ন রাজনীতি ব্যক্তিত্ব আসা মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল ১৯৭৯ সালে এসএসসি পরীক্ষায় পাস করার পর ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয় ১৯৯১সালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক নির্বাচিত হন ১৯৯৩সাল থেকে ২০১৯সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন ২০১৯ সালের ২রা সেপ্টেম্বর উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল জানান,বিএনপি- জামাত জোট সরকার আমলে আমার নামে ৫টি মিথ্যা মামলা দায়ে করেন দীর্ঘ দিন কারাবরন করতে হয়েছিল। জেলথেকে বের হয়ে বিএনপি জামাত চারদলীয় জোট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করে একদিনের জন্য এলাকা ত্যাগ করিনী নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকাতে ছিলাম তাই আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ২০১৬সালে দল থেকে আমাকে মূল্যায়ন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই।
তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করার পর মহালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের ৬৯জন্য সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক গন ২০২১সালের মহালছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবার সিদ্ধান্তক্রমে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমাকে দলীয় একক প্রার্থী ঘোষণা করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ।
মহালছড়ি সদর ইউপিতে আমি দায়িত্বরত অবস্হায় সাধারন মানুষের সেবা নিয়োজিত ছিলাম। নাগরিক সেবা জনগনের দৌড়গড়াই পৌঁছে দিয়েছি সরকারের ব্যাপক উন্নয়ন হয়েছে রাস্তা,কালভাট,ব্রিজ,স্কুল সুপেয় পানি ব্যবস্হা, বিদ্যুৎতায়ন,গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, প্রধানমন্ত্রী বিওবানদের আহবান জানান যেন গৃহহীনদের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মহালছড়ি সদর ইউনিয়নের শান্তিনগর এলাকার হতদরিদ্র জামিলা বেগমকে আমি ব্যক্তিগত অর্থায়নে একটি পাকা বাড়ি করে দিই।করোনা কালীন সময়ে ব্যক্তিগত উদ্যােগে দলীয় নেতাকর্মীদের এান সামগ্রী পৌছে দিয়েছি।
আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যদি মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের পূনরায় নৌকা প্রতিক দেয় আমি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো।
বাংলাধারা/এফএস/এফএস












