কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার বাজারে ওয়েডিং করা তেলের ড্রাম বিস্ফোরণে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন এক ওয়েলডিং মিস্ত্রি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী মিস্ত্রি (২৬) স্থানীয় ফকিরজোম পাড়ার মৃত তালেব আলীর ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নিজের ওয়ার্কশপে তেলের একটি খালি বড় ড্রামের ছিদ্র ওয়েলডিং করছিলেন মিস্ত্রি আইয়ুব আলী। আকস্মিক ড্রামটি বিস্ফোরণে মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন মিস্ত্রি আইয়ুব।
ওয়েডিং করার সময় ড্রামটির মুখ বন্ধ থাকায় এটি বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা বোদ্ধামহলের। মরদেহ উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, কারো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনিক অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












