১৮ মার্চ ২০২৬

মহেশখালীর আদিনাথ জেটিতে গভীর রাতে উশৃংখলা, ছাত্রলীগের ১২ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরের পাশের জেটিতে উশৃংখল ও সন্দেহজনক আচরণের দায়ে ১২ তরুণকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। পরে তারা নিজেদের ছাত্রলীগ নেতাকর্মী বলে পরিচয় দেয়। সোমবার (১ নভেম্বর) দিনগত মধ্যরাতে তাদের আটকের পর মঙ্গলবার (২নভেম্বর) দুপুরে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন দিয়ে অভিভাবকদের কাছে তুলে দিয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার বড়মহেশখালীর শুকরিয়াপাড়ার মোবারক হোসেন (১৯), রায়হান মোক্তার সাগর (১৯), রাকিবুল হাসান (২৩),মাহাতাবুল ইসলাম আদিল (১৮), মোঃ সজীব ওয়াজেদ জয় (১৮), এবাদুল হক (১৮), মো. তাজ উদ্দিন (২১), আশেকুর রহমান আরমান (১৯), এরফান উদ্দিন (১৯), ফয়জুল হক(২৪), আব্দুল আল মামুন (২০) ও বড় ডেইল এলাকার আবু বক্কর ছিদ্দিক (১৮)।

সূত্র জানায়,  জন্মদিনের পার্টি করতে গভীর রাতে মহেশখালীর আদিনাথ জেটিতে গিয়ে মাদকাসক্ত হয়ে উশৃংখলতা সৃষ্টি করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক হিসাবে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় ।

আটককৃতদের পরিবারের দাবি, তাদের শত্রুপক্ষ ষড়যন্ত্র মূলক ভাবে প্রশাসনকে ভুল-বুঝিয়ে তাদেরকে ধরিয়ে দেন। ভবিষ্যতে এমনটি আর না করার মুচলেকায় আদালত তাদের জামিন দিয়েছে। তবে, ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার বলে দাবী অনেক অভিভাবক।

মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ বলেন, ছাত্রলীগের এক কর্মীর জন্মদিন পালন করতে গিয়ে  গভীর রাতে সন্দেহজনক ভাবে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করার খবর শুনি। তবে এত রাতে কোন ধর্মীয় উপসনালয়ের পাশে পার্টি করা উচিত হয়নি। অন্যকোন কারণ থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গভীর রাতে এক দল লোক আদিনাথ জেটিতে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করার সন্দেহে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন