২৬ মার্চ ২০২৬

মাইকিংয়ে বিধি, বাস্তবে নিস্তেজ!

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক»

উইম্যান মেলার এবারের স্লোগান ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে থাকি’। করোানার মধ্যেও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মেলায় মহিলাদের উপচে পড়া ভীড়। মেলায় আগতদের চাপ সামলাতে পারছে না সেচ্ছাসেবকরা। কর্তৃপক্ষ মহাখুশী মেলা শেষ মুহূর্তে এসে অস্বাভাবিক জমে ওঠায়। শুক্রবার সন্ধ্যায় লাইনে টিকেট নিতে হয়েছে কোন ধরনের নিরাপদ দূরত্ব বজায় না রেখেই। বারবার মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে আগতদের, কিন্তু ভেতরের জটলায় স্বাস্থ্যবিধি নিস্তেজ হয়ে গেছে।

এই প্রথম বাংলাদেশ রেলওয়ের শহীদ শাহজাহান মাঠে মাসব্যাপী সুবিশাল মেলার আয়োজন শুরু হয়েছে জানুয়ারীর প্রথম দিন থেকেই। এটি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী দ্বিতীয়বারের মত বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ার ’২০২২ আয়োজন করা হয়েছে। মেলার এবারের স্লোগান ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে থাকি’। তবে এরআগে পাহাড়তলীস্থ এই মাঠে কখনো কেউ মেলার আয়োজন করেনি।

কর্তৃপক্ষ মেলার জন্য এ মাঠটি রেল থেকে ভাড়া নিয়েছে মাত্র এক মাসের জন্য । কিন্তু শোনা যাচ্ছে রেল কর্মকর্তাদের ম্যানেজ করে মেলা আরো এক সপ্তাহ এই মাঠে চলমান থাকবে।এক মাসের জন্য সমিতির সদস্যদের স্টল ভাড়া ১৫ হাজার আর বহিরাগতদের জন্য ৫৮ হাজার ৫০০ টাকা। কিন্তু কোন দোকানী যদি তাঁর প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স দেখাতে পারে তাহলে তাঁকেও ১৫ হাজার টাকাই ভাড়া গুণতে হবে। কিন্তু যেসব উদ্যোক্তা ১৫ জানুয়ারীর পর থেকে শুরু করেছে তাদের কোন ছাড় দেয়া হচ্ছে না বলে কয়েক দোকানী াভিযোগ করেছেন।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, প্রায় ২০০টি স্টল খোলা হয়েছে শেষ পর্যন্ত। গত ৬ জানুয়ারী আগ্রাবাদ হোটেলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মেলার প্রস্তুতি ঘোষনা করা হলে ৭ জানুয়ারী মেলা প্রাঙ্গনে উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী মেলা। তবে গত ৮ জানুয়ারী প্রত্যক্ষভাবে দেখা গেছে স্টলগুলোর ৯৫ ভাগই খালি ছিল। তবে ১৫ জানুয়ারী থেকে পুরোদমে চালু হয়েছে প্রায় ২০০ স্টল।

মেলা কমিটির পক্ষথেকে জানা গেছে, মাস ব্যাপী এ মেলায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৪ জন মেম্বারের জন্য স্টল ছিল। বাকি ১৬৬টি স্টল বহিরাগতদের জন্য। মেম্বারদের স্টলের জন্য ১৫ হাজার টাকা ও বহিরাগতদের স্টলের জন্য ৫৮ হাজার ৫০০টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। চট্টগ্রামে ‘চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রায় ৩ হাজার মেম্বার রয়েছে। এরমধ্যে কার্যকর রয়েছে প্রায় ১ হাজার মেম্বার।

আরো জানা গেছে, ২০০২ সালে সর্বপ্রথম দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে আর্ন্তজাতিক পরিসরে এ মেলার আয়োজন করা হয়। সেই থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাবে ইন্টারন্যাশনাল উইম্যান্স এসএমই এক্সপো বাংরাদেশ নামে এই মেলা পরিচালিত হয়ে আসছিল। ২০২০ সালে করোনার কারনে মেলা স্থগিত ছিল।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এবারের মেলায় ২০০টি স্টলের মধ্যে টাঙ্গাইলের শাড়ী, জামদানী শাড়ী, চামড়াজাত সামগ্রী, হ্যান্ডিক্র্যাাফটস, হারবাল পণ্য, খেলনা, জুয়েলারী, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, তৈরী পোষাক, পাহাড়ীদের তৈরী বস্ত্র শিল্প, মাটির তৈরী পণ্য, তৈজসপত্র ও তরুণীদের থ্রী-পিসসহ ঐতিহ্যবাহী সকল সেক্টরের দেশীয় পণ্য।

আরও পড়ুন