বাংলাধারা ডেস্ক »
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশসহ চার বাসযাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আবদুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজলক্ষী গ্রামের বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের রাসেল (২২) ও ছোট আমতলী গ্রামের কমল মন্ডল (২৪)।
ভাঙ্গা হাইাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, চাকা পাংচার হয়ে রড বোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়।
হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












