২৭ মার্চ ২০২৬

মাটিরাঙ্গাতে কাঠের ঝুলন্ত সেতু নির্মাণ করে দিলেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার হাসপাতাল পাড়া এলাকায় ধলিয়া খালের ওপরে নির্মিত কাঠের ঝুলন্ত সেতুটি হঠাৎ ভারীবর্ষণে ভেঙ্গে যাওয়াতে চরম দুর্ভোগে পড়ে পৌরসভার ৭ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।

পৌরসভার ৭নং ওয়ার্ডের ধলিয়া খালের ওপারের বসবাসরত পৌরসভার মোহাম্মদ পুর, বরঝালা, নবরায় মহাজন পাড়া, রসুলপুর, তৈইকাতাং, আড়বাড়ি, দেওয়ান পাড়াসহ ৭ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।

৭ গ্রামের মানুষের চলাচলের একমাত্র কাঠের ঝুলন্ত সেতুটি নির্মাণের জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র নির্দেশনা মতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা পৌরসভার যৌথ অর্থায়নে কাঠের ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ।

উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) জানান, কাঠের ঝুলন্ত সেতুটি ভেঙে যাওয়া সাত গ্রামের প্রায় ৫হাজার মানুষের জীবন ও জীবিকা যখন থমকে দাঁড়ায় তখন জেলা প্রশাসকের নির্দেশনা মতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা পৌরসভার যৌথ অর্থায়নে কাঠের ঝুলন্ত সেতুটি পুনরায় নির্মাণ করে মানুষের চলাচলের জন্য আজ থেকে খুলে দেয়া হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন