খাগড়াছড়ি প্রতিনিধি »
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন।
বৃহস্পতিবার (৫ আগষ্ট ) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যা।
স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনসুর আলী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: বাদশা ফয়সাল, মাটিরা মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা পৌর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ডা:হানিফ মজুমদার, প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন। বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর আবদান অনস্বীকার্য। তারুণ্যদীপ্ত মুক্তিযোদ্ধা শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে সম্মুখে সরাসরি অংশ গ্রহণ করেছিলেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে শহীদ ক্যাপ্টেন কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মাটিরাঙ্গা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠন।
বাংলাধারা/এফএস/এআই












