২৮ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন

খাগড়াছড়ি প্রতিনিধি »

পাহাড়ে সারা দেশের মতো কনকনে শীতের তীব্রতা বেড়ে যাওয়াতে কষ্টের শেষ নেই পাহাড়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় পাহাড়ী-বাঙ্গালিদের। তাদের শীতের কষ্টকে লাঘব করতে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।

রোববার (১০জানুয়ারি) মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন এর উদ্যোগে মাটিরাঙ্গা জোনের ব্যবস্হাপনায় শতাধিক শীতার্ত অসহায় গরিব পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি,এএফডব্লিউসি পিএসসি জি।

শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি, নবাগত জোন কমান্ডার লে.কর্ণেল মো:মোহসীন হাসান  ।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয়ে ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২সালের ১০ জানুয়ারি। আজকের এই মহান দিনে জনসাধারনের মধ্যে শীতবস্ত্র  বিতরনের উদ্যোগ নিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দেশ প্রেম, দেশ রক্ষা এবং জনগনের সেবা করা। আজকের এই মহতি দিন আমাদেরকে সেই চেতনাকে মনে করিয়ে দেয়। আমরা সবাই আমাদের দেশকে ভালবাসি। আমাদের দেশের মানুষকে ভালবাসি। আর সেই ভালবাসারই প্রতিফলন আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত জনসাধারন আছে তাদের সহায়তা করা এই সহায়তারই একটি অংশ। আজকে  মাটিরাঙ্গা জোন শীতবস্ত্র বিতরনের মাধ্যমে এই দিনটি উদযাপন করেছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী পাহাড়ে সব সময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে সামনের দিন গুলোতেও সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। পার্বত্যাঞ্চলে সরকারে বিভিন্ন উন্নয়ন কাজে  সেনাবাহিনী  সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উর্ধ্বতন সেনা কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন