৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারাদেশে করোনা ভাইরাসের আতঙ্ক। অন্যদিকে সরকার সারাদেশে লকডাইন করার পর যে সমস্ত শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের ত্রাণের চালগুলো জনপ্রতিনিধিরা নয়-ছয় করে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের জামাল মেম্বারের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

গোমতিতে খাদ্য বান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ করার ১২ ঘন্টা না পেরুতেই মাটিরাঙ্গার তাইন্দংয়ে ইউনিয়নের জামাল মেম্বারের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনা ঘটে।

জানা গেছে, মো. জামাল উদ্দিন তাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তার ভাড়া গুদামে সরকারি চাল জব্দ করেছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ করে।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আলী জানান, জব্দ করা ১৫৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাইন্দং বাজারে ইউপি সদস্য মো. জামাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করি। এসময় তার গুদামে মজুদ করা ১৫৮ বস্তা চাল জব্দ করি। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলেন জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন