৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় ইভটিজিংয়ের দায়ে চার বখাটের তিনদিনের কারাদন্ড

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত দুই শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত চার বখাটে যুবককে তিন দনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মতে এ দন্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মাটিরাঙ্গার চরপাড়ার আব্দুর রহিমের ছেলে সুজন (১৯), মুসলিমপাড়ার মো. এমদাদুলের ছেলে ইস্রাফিল (২০), মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৯) ও দক্ষিন মুসলিমপাড়ার আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম(২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, দুই শিক্ষার্থী ডিগ্রী পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পলাশপুর বাড়ি ফেরার পথে চার ইভটিজার তাদেরকে উত্যক্ত করে। এসময় তারা ওই দুই শিক্ষার্থীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাদেরকে আটকের পর তিনি ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দীন ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন