১৫ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় কোভিড-১৯ প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০জুলাই) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটিও উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড ১৯ প্রতিরোধে বিশেষ মত বিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.)ফারজানা আক্তার ববির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসান শাকিল, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো:খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, বর্নাল ইউপি চেয়ারম্যান মো:আলী আকবর প্রমুখ

সভায় সংশ্লিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো:খায়রুল আলম।

মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি অনুসরন করতে সকল কে মাস্ক পরিধান বাধ্যতামুলক করা, লকডাউন বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, কোভিড আক্রান্তদের যথাযথ চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত উপজেলায় ১১ টি এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে কর্মকর্তা নিয়োগ করা, এন্ট্রি পয়েন্টে চেক পোস্ট কার্যকর করা, উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে অক্সিজেন সহায়তা ও অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া ও জনজীবনের সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস কোভিড পজেটিভদের বাধ্যতামুলক আইসোলেশনে রাখতে হবে মন্তব্য করে বলেন, মাটিরাঙ্গা হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যাবস্থাগ্রহণসহ সকল ধরণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহণ করা হবে।

করোনা পরিস্থিতি পাহাড়ে ভয়ঙ্কর রুপ ধারন করছে মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় সরকার বিভিন্ন কর্মসূচি ও বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্চে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শীঘ্রই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্চে মন্তব্য করে বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। মাটিরাঙ্গায় সংক্রমণের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে, একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে নিজেদের বাঁচাতে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, করোনা পজিটিভদের তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়াও গ্রাম পর্যায়ে কোভিড পজিটিভ রোগী যেনো বাহিরে না যেতে পারে সেজন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা চিকিৎসক, জনপ্রতিনিধি, স্বাস্হ্যকর্মী, সাংবাদিকসহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন