খাগড়াছড়ি প্রতিনিধি »
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা পৌরসভার উদ্যােগে গরিব শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও হতদরিদ্রদের মাঝে ছাগল ক্রয় করার জন্য বিশ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌরসভা কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
মাটিরাঙ্গা পৌরসভার প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল বিকাশ ত্রিপুরা।
মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা পৌরসভার নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পৌরসভার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন, শহিদুল ইসলাম সোহাগ, মোহাম্মদ আলী, আলী মিয়া, মোহাম্মদ মোস্তফা, সোহেল রানা, মো. আলী হায়দার শিপন, মহিলা কাউন্সিলর, জয়নব বিবি, মনোয়ারা বেগম।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












