৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় নদী রক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘নদী দূষণ, দখল দারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা, নদীর তথ্য ভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্পের (১ম পর্ব)’ অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় নদী রক্ষায় উদ্ধুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ নেন।

জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী সমীক্ষা আয়োজিত এবং উপজেলা নদী রক্ষা কমিটির সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রকল্পের টিম লিডার এবিএম সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট মো. সাজেদুর রহমান সরদার, এনভায়রনমেন্ট এক্সপার্ট মো. মনির হোসেন চৌধুরী, ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট মো. মিজানুর রহমান, সোসিওলজিস্ট সৈয়দ মোসাদ্দেক হোসেন, প্রোগ্রাম অফিসার এ আর এফ খালেকুজ্জামান, প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানা, তবলছড়ি গ্রীন হিল কলেজের প্রভাষক মো. আবু তাহের, ইউপি চেয়ারম্যানদের পক্ষে বর্নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনসুর আলী প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন