৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় ন্যায্যমূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রয় উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহায়তায় ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় মুনাফালোভী ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতে পারেন এ জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় টিসিবি এমন উদ্যোগ। মুক্তা এন্টারপ্রাইজের টিসিবির ভোগ্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের গেটের ভিতরে ন্যায্যমূল্যে টিসিবির তৈল, মশুরির ডাল, চিনি বিক্রয় করা হয়।

মুক্তা এন্টারপ্রাইজের মালিক বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন বলেন, একজন ক্রেতা বরাদ্দের পরিমাণ সয়াবিন তৈল ৫ লিটার ৪শ’, দেশি মশুরির ডাল ২ কেজি ১০০শ’ ও চিনি ২ কেজি ১০০ টাকা সর্বমোট ৬ শ’ টাকা দরে, তৈল, মশুরির ডাল, চিনি ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন পাটোয়ারি, মাটিরাঙ্গা যুবউন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্ররাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. অন্তর মাহমুদসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকারে দেখা দেয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করে উপজেলা প্রশাসনের সহায়তায় টিসিবি ডিলারের মাধ্যমে এমন উদ্যোগ নিয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্র কিনতে হুমড়ি না খেয়ে টিসিবির এসব পণ্য কিনতে মাটিরাঙ্গা উপজেলাবাসীকে আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের গেটের ভিতরে টিসিবি কর্তৃক সরকারি মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে। যে কেউ চাইলে প্রতিটি দ্রব্য ১ কেজি করে নিতে পারেন। প্রতি কেজি চিনি ৫০ টাকা, প্রতি কেজি সয়াবিন তেল ৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৫০ টাকা দরে বিক্রি করবে টিসিবি ডিলার।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন